মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বেলতলা আম বাজার পরিদর্শনে সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি

শাহারুল ইসলাম রাজ: দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ পাইকারি আম বাজার যশোরের শার্শা উপজেলার বেলতলা আম বাজার পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

শুক্রবার (৯ মে) রাতে তিনি পরিদর্শনে আসেন।

আম বাজার পরিদর্শনকালে মফিকুল হাসান তৃপ্তি বলেন, আমাদের কৃষক ভাইয়েরা ও বিভিন্ন মোকাম থেকে আম কিনতে আসা ব্যাপারীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। কারণ বিগত দিনে এ বাজারে বিভিন্ন নামে বেনামে চাঁদাবাজি ও লুটপাট হয়েছে। এবছর কোন চাঁদাবাজি ও লুটপাট হতে দেয়া হবে না। কারণ আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক তারেক জিয়ার সৈনিক, আমরা অন্যায় করলে দল আমাদেরকে শাস্তি দেয়, মামলা হয় জেল হয় এবং দল থেকে বহিষ্কারও হতে হয়। আর অন্য দল অপরাধ করলে তাদেরকে পুরস্কৃত করেন। অতএব আজ থেকে এ বাজারে কোন প্রকার চাঁদাবাজি লুটপাট হবে না।

এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করে বলেন, আজ থেকে যদি আম বাজার থেকে কোন ব্যক্তি চাঁদাবাজি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। সেটা যদি আমি বা আমার দলের যত বড়ই ক্ষমতাশীল লোক হোক না কেন আপনারা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবেন।

এর আগে তিনি চালিতাবাড়িয়া বাজারে দলের নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করেন।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, বেলতলা বাজার কমিটির সভাপতি মাহামুদ সরদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না, বেলতলা আম ব্যবসায়ী কমিটি নেতৃবৃন্দ ও স্থানীয় আম চাষিরা।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগবিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ