মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ৫৯৩ বোতল ফেনসিডিল সহ একজন আটক

শার্শার নিশ্চিন্তপুর সীমান্ত থেকে ৫৯৩ বোতল ফেনসিডিল সহ আল-আমিন (২২) নামে এক যুবকে আটক করেছে বিজিবি।

শুক্রবার সকালে নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার কাছ থেকে তাকে আটক করা হয়।
এসময় তার অন্য দুই সহযোগী পালিয়ে যায়। আল-আমিন শার্শা উপজেলার আন্দোলপোতা গ্রামের মাজহারুল মোড়লের ছেলে।

তার সহযোগীরা, একই উপজেলার পারইগুপি গ্রামের আব্দুর রহিমের ছেলে ইব্রাহীম (২৫) ও দুর্গাপুর গ্রামের আয়নাল মিয়ার ছেলে রমজান মিয়া (২৭)।

৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে শার্শার নিশ্চিন্তপুর এলাকার দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৫৯৩ বোতল ফেনসিডিল সহ আল-আমিনকে আটক করা হয়।
এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, আটককৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মুল্য ২ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
আটক আল-আমিন সহ পলাতকদের নামে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা