মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাহ আমানত বিমানের ফ্লাইট থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে বিমানের ওই উড়োজাহাজে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে শনিবার সকাল আটটা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছে বিমানের বিজি-১৫২ ফ্লাইটটি। এরপর বিশেষ তথ্যের ভিত্তিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালান শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের সদস্যরা।

তল্লাশিতে বিমানের ভেতর পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে স্বর্ণ ও স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণ ও স্বর্ণালঙ্কারগুলোর আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৮৯ লক্ষ ৭১ হাজার টাকা।

তুষারঝড়ে নাকাল যুক্তরাষ্ট্র, দু’হাজারের বেশি ফ্লাইট বাতিলতুষারঝড়ে নাকাল যুক্তরাষ্ট্র, দু’হাজারের বেশি ফ্লাইট বাতিল অবৈধভাবে কারা এই স্বর্ণের চালান দেশে আনার চেষ্টা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজারবিস্তারিত পড়ুন

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশেরবিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়
  • ‘জয় বাংলা’ বলে গ্রামীণ ব্যাংকে হামলা, অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের
  • বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি
  • বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা
  • চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র
  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর