বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষা কর্মকর্তাকে চড়: এবার সেই পৌর মেয়র বরখাস্ত

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে চড় মারার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহান শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে শাহনেওয়াজ শাহান শাহকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে— পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ যে অভিযোগ করেছেন তা শিষ্টাচারবহির্ভূত, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের শামিল এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩২ (১) (ঘ) ধারা মোতাবেক অপসারণযোগ্য অপরাধ। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩১ উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে সাময়িক বরখাস্ত করা হলো।

এর আগে জামালপুর জেলা আওয়ামী লীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে দেওয়ানগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে লাঞ্ছিত করেছেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহান শাহ।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছে। এতে করে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং বিষয়টি সংগঠনের জন্য বিব্রতকর।

সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে এবং অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ হতে বহিষ্কার পূর্বক অব্যাহতি দেওয়া হলো।

তবে অভিযোগ অস্বীকার করেন পৌর মেয়র বলেন, তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে মিথ্যা বানোয়াট অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর