শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: বরখাস্তের পর জামালপুরের সেই পৌর মেয়র গ্রেপ্তার

মহান বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় বরখাস্ত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে ঢাকার একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সকালে উত্তরা-৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের এ বিভাগের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শাহানশাহকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে জামালপুরে পাঠানো হবে।

এর আগে গত মঙ্গলবার শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় আলোচিত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই ঘটনায় সোমবার তাকে জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে দায়িত্ব পালনের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ‘শারীরিকভাবে লাঞ্ছিত, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি দেখান’ মেয়র শাহানশাহ। তার বিরুদ্ধে ওইদিনই দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু মো. শাহনেওয়াজ শাহানশাহর আচরণ শিষ্টাচারবহির্ভূত ও অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের শামিল, যা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় এবং জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে, এ কারণে তাকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মেয়র শাহানশাহ। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ। তার অভিযোগ, পৌরসভার নাম ঘোষণায় দেরি হওয়ায় মেয়র তাকে গালাগাল দেন এবং থাপ্পড় মারেন।

একই রকম সংবাদ সমূহ

স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ

একসময় ডাকপিয়নের সাইকেলের ঘণ্টার শব্দই ছিল গৃহস্থবাড়ির সবচেয়ে বড় প্রতীক্ষা। দূর শহরবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদেরবিস্তারিত পড়ুন

বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও জেনারেটর সংকটে চরমভাবেবিস্তারিত পড়ুন

  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক