সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শীতবস্ত্রে অসহায় প্রতিবন্ধীদের ১০ শতাংশ অগ্রাধিকারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: প্রশাসনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অসহায় প্রতিবন্ধী ১০ শতাংশ অগ্রাধিকারের দাবিসহ ১১ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শতাধিক অন্ধ ও বিভিন্ন স্তরের শারিরীক প্রতিবন্ধীরা এই কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ। সমাবেশে ১১ দফা দাবি আদায়ের স্বপক্ষে বক্তব্য রাখেন শুকুর আলী, সাইদুল ইসলাম, নুরজাহান খাতুন, ফজর আলী, মফিজুর রহমান, আব্দুস সামাদ ও আব্দুস সাত্তার।

সভাপতির বক্তব্যে আব্দুস সামাদ বলেন, চলমান তীব্র শীতে প্রশাসনের শীতবস্ত্র বিতরণে অবশ্যই অসহায় প্রতিবন্ধী ১০ শতাংশ অগ্রাধিকার দিতে হবে। প্রশাসনের দিক থেকে যে সব শীতবস্ত্র বিতরণ করা হয় তার মধ্যে প্রতিবন্ধীদের গুরুত্ব দিতে দেখা যাচ্ছে না। এছাড়া প্রতিবন্ধীদের যাচাই বাছাই না করে বিভিন্ন মানুষকে প্রতিবন্ধী দেখিয়ে সহায়তা নিয়ে নিচ্ছে অন্য সুস্থরা। প্রতিবন্ধীদের ৮৫০ থেকে পাঁচ হাজার টাকা করা সহ ১১ দফা দাবি উত্থাপন করেন আব্দুস সামাদসহ অন্য বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন