শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার পাঁচ ভুলোট সীমান্ত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে বাংলাদেশী দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ এবং বিজিবি। পুলিশ লাশ দুইটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এর মধ্যে একজন হলো-বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) এবং একই এলাকার কাগজপুকুর গ্রামের দক্ষিন পাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর কবির (৩৩)।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, এরা পেশায় চোরাকারবারি। ভারত থেকে চোরাচালানী পন্য এনে বাংলাদেশে সরবরাহ করে। গতকাল রাতে চোরাচালানী পন্য আনতে গিয়ে ভারতীয় বিএসএফ’র হাতে আটক হয় এবং বিএসএফ’র নির্যাতনের মারা যায়। পরে রাতে যেকোন সময় বিএসএফ সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, খবর পেয়ে শার্শার পাঁচ ভুলোট এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এদেরকে পিটিয়ে এবং নির্যাতন করে মারা হয়েছে। লাশের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শার্শার পাঁচ ভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে দুটি লাশ পাওয়া গেছে। তাদের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শার্শা থানা ও পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী