সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুরুর আগেই আইপিএলে করোনার থাবা, চেন্নাই’র ১৩ জন আক্রান্ত

সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

তবে আইপিএল শুরুর আগেই চেন্নাই শিবিরে জোর ধাক্কা। টুর্নামেন্টের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংসের এক পেসার এবং ১২ জন সাপোর্ট স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার দুবাইয়ে করা করোনা টেস্টে ১৩ জনের নমুনার ফল পজিটিভ এসেছে। যার ফলে পুরো চেন্নাই সুপার কিংস দলকে আরও তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করতে পারে দলটি।

আইপিএলে অংশ নিতে চলতি মাসের ২১ তারিখ আরব আমিরাতে গিয়েছে চেন্নাই দল।

আইপিএলের করোনা প্রোটোকল মোতাবেক আমিরাতে প্রথম, তৃতীয় ও পঞ্চম দিনে করোনা টেস্ট করাতে হবে সব দলকে।

সেই নিয়ম মেনে প্রথম ও তৃতীয় দিনে করোনা টেস্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু পঞ্চম দিনের টেস্টে একসঙ্গে ১৩ জন সদস্যের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। এর মধ্যে একজন ভারতীয় পেসার ও বাকি ১২ জন সাপোর্ট স্টাফ ও সোশাল মিডিয়া টিমের অংশ ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর