মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের কাশিমাড়ীতে লবণ সহিষ্ণু ধানবীজ বিতরণ

শ্যামনগরের কাঁঠালবাড়িয়া এ জি মাধ্যমিক বিদ্যালয়ে লিডার্স এর সহযোগিতায় ২০২ জন কৃষকের মাঝে ২০২০ কেজি লবণ সহিষ্ণু ধানবীজ বিতরণ করা হয়েছে।

আজ (৫ জুলাই) মঙ্গলবার সকালে লিডার্স এর কার্যকরী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গাজী আনিছুরজামান আনিচ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়ি এ জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ সামছুর রহমান, ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি মোঃ আঃ বারী প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসাবে উপকূলীয় এলাকায় লবনাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আবার অনিয়মিত বৃষ্টিপাতের কারনে সেচের পানির স্বল্পতা রয়েছে। এমন বহুবিধ সংকটের মধ্যে কৃষিকে টেকসই করার লক্ষ্যে লিডার্স লবণ ও খরা সহনশীল ধানবীজে ভর্তুকি প্রদান করে কৃষকদের লবণ ও খরা সহনশীল ধান চাষে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে।

প্রধান অতিথি বলেন, লবণ সহিষ্ণু ধান ও সবজি চাষে আরও কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগের চেয়ে লবণাক্ততা বেড়েছে। সকলকে এই লবণ সহিষ্ণু ধান বীজ চাষ করার অভ্যাস গড়ে তোলার অনুরোধ করছি।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন