বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের রাজাপুরে জামায়াতে ইফতার ও দোয়া মাহফিল

এবিএম কাইয়ুম রাজ (শ্যামনগর):
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রাজাপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৫টায় আসরের নামাজের পরপরই রাজাপুর মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
৩ নম্বর ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে মাহফিলের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, “জীবন দিয়ে হলেও এ দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে। দেশে হত্যা, গুম, খুন ও ধর্ষণের ঘটনা ক্রমাগত বাড়ছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও কিছু চাঁদাবাজ ও দুর্বৃত্ত সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ইসলামী শাসন না থাকায় এসব অন্যায় অব্যাহত রয়েছে। তাই ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী শাসন কায়েমের কোনো বিকল্প নেই।”

এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, ৪ নম্বর নূরনগর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও উপজেলা সূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা আশরাফুল আলম, যুব বিভাগের সভাপতি হাসানুল বান্না, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি আবু রাসেল রাজু, ইউনিয়ন ওলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান, পেশাজীবী সংগঠনের সেক্রেটারি রাশিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি আতিয়ার রহমান, সেক্রেটারি মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় এলাকার মুসল্লি ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলাম নামে এক জেলেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা