মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে অর্থের বিনিময়ে নৈশ প্রহরী নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে নৈশ্য প্রহরী নিয়োগ অনিয়মের অভিযোগ উঠেছে।

উক্ত নিয়োগ বাতিল পূর্বক স্বচ্ছ নিয়োগের দাবিতে শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতলেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে শ্যামনগরের আবাদচন্ডিপুর গ্রামের মোহাম্মাদ আলী সরদারের পুত্র আশরাফ হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা ছয় ভাই এর মধ্যে চার ভাই (এম, এ) পাশ। কলবাড়ী নেকজনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ০.৩৩ শতক জমি ১৯৮৫ সালে বিদ্যালয়ের নামে দান পত্র করে দেয় (দলিল নং ৬২৭৪/১৯৮৫, ৯৮১০/১৯৮৫) আমাদের পিতা মোঃ মোহাম্মাদ আলী সরদার। ওই সম্পত্তি বর্তমান মূল্য ৫০ লক্ষ টাকা। ঘোষনা থাকে আমাদের পরিবার থেকে যোগ্যবান শিক্ষিত হলে উক্ত বিদ্যালয়ে চাকুরী দেওয়া হবে। কিন্তু সেটি ভঙ্গ করে বর্তমান কমিটির নেতৃবৃন্দরা নিজেরা প্রভাব খাটিয়ে উক্ত প্রতিষ্ঠানে নিয়োগে মোটা অংকের অর্থ বানিজ্য করে যাচ্ছে। যার কারনে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন হচ্ছে না হচ্ছে অবনতি। কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বিগত ২০০৩ সালে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম সহ এ যাবৎ কাল যত নিয়োগ প্রক্রিয়া হইছে তাহা নিজেদের বাছাইকৃত ও মনোনিত কালো টাকার বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হইছে। বর্তমানে ০৩/০৮/২০২০ইং তারিখে দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় শিক্ষক ও কর্মচারী নিয়োগের বিজ্ঞত্তি দেওয়া হলেও পূর্বের নিয়মটি চালু রাখছে। আমরা তিন ভাই নৈশ্য প্রহরী পদে আবেদন করলে মোঃ আব্দুল মজিদ, মোঃ মাছুম বিল্লাহকে ২৫/০৮/২০২০ইং তারিখে নকিপুর পাইলট মালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বেলা ১১ টায় পরীক্ষার সময় দেওয়া হয়। সে অনুযায়ী বেলা ১১টায় নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ে পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিকাল ৩.১৫ মিনিটে গোপনে পরীক্ষার নামে পাতানো বোর্ড অনুষ্ঠিত হয়। শুধু মাত্র লোক দেখানো পরীক্ষা নেওয়া হয়। উক্ত নিয়োগে এধরনের বাণিজ্য হতে পারে অনুভব করে গত ২৩/০৮/২০২০ তারিখে পূর্বের আবেদনের ভিত্তিতে নির্বাচন অফিসার আশ্বাস দিয়ে ছিলেন স্বচ্ছ নিরপেক্ষ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু সঠিক সময়ে পরীক্ষা না হয়ে এবং স্বচ্ছ না হয়ে পাতানো নিয়োগ বোর্ডের ওই নিয়োগে দুর্নীতি করা হয়েছে। যা একজন অসহায় পরিবারের সন্তানকে চাকুরি দেওয়ার নামে প্রতারনার শামিল। এতেই বোঝা যায় ওই নিয়োগে কতটা দুর্নীতি অনিয়ম হয়েছে। এই নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষা গ্রহনের তারিখ ১৯/০৯/২০১৯ এবং ২৩/০৯/২০১৯ তারিখে দিলেও মোটা অংকের টাকা লেন দেনের কারনে উক্ত পরীক্ষা তারা গ্রহন করেননি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই সুশাসনের সময়ে শ্যামনগর উপজেলাধীন কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগে টাকার বানিজ্যের চক্রান্ত বন্ধের দাবিতে বিভিন্ন দপ্তরে আবেদন করলেও প্রতিষ্ঠানের সভাপতি ও ৯নং বুড়িগলিনী ইউপি চেয়াম্যান ভবতোষ কুমার মন্ডল ও অত্র স্কুলের প্রধান শিক্ষক শিবাসিশ মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ মোটা অয়কের বিনিময়ের প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির মাধ্যমে দুই ব্যক্তির কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে তাদেরকে নিয়োগ দিয়েছেন।

তিনি ওই নিয়োগ বাতিল পূর্বক স্বচ্ছ নিয়োগ বোর্ডের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ