শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ফেইথ ইন এ্যাকশানের আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ফেইথ ইন এ্যাকশান এর আয়োজনে ও ওয়ার্ল্ড রিনিউ বাংলাদেশ এর অর্থায়নে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী সাসা টুগেদার সাসা প্রকল্পের বাস্তবায়নে কমিউনিটি উদযাপন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা দশটায় শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাসস্ট্যান্ড থেকে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিন করে ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়।
পরবর্তীতে ফেইথ ইন এ্যাকশানের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্যের সভাপতিত্বে নারীর প্রতি সহিংসতা, নারীর ক্ষমতায়ন ও নারীর সমতা নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সাসার প্রজেক্ট অফিসার শুমুয়েল সাংমার সঞ্চালনায় আলোচনা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রনি খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর স্বাগোতা চিসিম,ফেইথ ইন এ্যাকশনের সাত-আইসিডি প্রকল্পের প্রকল্প ব্যবস্হাপক মিল্টন বাড়ৈ,নওয়াবেঁকি ডিগ্রী কলেজের প্রভাষক এম আব্দুল ওহাব,পিআইএর সভানেত্রী সুষমা রানী মন্ডল, সহ-সভাপতি রবিউল ইসলাম, সিসির মুন্সিগঞ্জ ইউনিয়ন সভাপতি নাজমুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য যে , ফেইথ ইন এ্যাকশন ২০১৭ সাল থেকে শ্যামনগর উপজেলার চারটি ইউনিয়নে কার্যক্রম শুরু করে।
অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি রূপান্তরিত সমাজ গঠন করার অংশ হিসেবে সাসা সহযোগী প্রকল্প হিসেবে পরিচালিত হচ্ছে। নারীর প্রতি সহিংসতা রোধও বাল্যবিবাহ প্রতিরোধ করে একটি সুখী পরিবার ও সমাজ গঠন করা সাসা প্রকল্পের মূল লক্ষ্য।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান