শ্যামনগরে বসত ঘর থেকে বিষধর সাপ ও ডিম উদ্ধার


শ্যামনগরে কাঠালবাড়িয়া গ্রামের মাটির বসত ঘরের দেওয়াল খুড়ে ১৬ টি বিষধর কেউটে সাপ ও ১৪টি ডিম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সাপ ও ডিম মেরে ফেলে নষ্ট করা হয়।
বাড়ির মালিক বিনয় রঞ্জন ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে শ্যামনগরের কঠালবাড়িয়া গ্রামের বিনয় রঞ্জন মন্ডলের (ভোলা) মাটির ঘরের দেওয়াল থেকে একটি কেউটে সাপের বাচ্চা বের হতে দেখে স্থানীয়রা। তারা কেউটের বাচ্চাটিকে লাঠির আঘাতে মেরে ফেলে।
এঘটনায় পুরো ঘরের দেওয়াল ভেঙ্গে একে একে ১৬ টি কেউটে সাপের বাচ্চা উদ্ধার করা হয় এবং সবগুলি মেরে ফেলা হয়। এসময় সেখানে আরো ১৪ টি কেউটের ডিম পেয়ে নষ্ট করা হয়। গত ১৬ সেপ্টেম্বর ওই একই ঘরের খাটের নিচ থেকে সাড়ে ৪ হাত লম্বা বিরাট আকৃতির আর একটি কেউটে সাপ মেরে ফেলেন বাড়ির মালিক। এ ঘটনায় এলাকায় সাপ আতঙ্ক নেমে এসেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে মাটির লবণাক্ততা ক্রমাগত বাড়ছে। এবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ বনভূমি, নদ-নদী, খাল-বিল, জলাভূমি, কৃষিজমি এবং নানাবিস্তারিত পড়ুন


