শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা ফজলুল হক (৫৫) নামে এক মাদ্রাসা প্রভাষক মারা গেছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার তারানীপুর গ্রামে নিজ বাড়ির আঙিনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা ফজলুল হক তারানীপুর গ্রামের বাসিন্দা লুৎফর রহমান গাজীর ছেলে। তিনি দরগাহপুর এন.ডি.এস ফাজিল মাদ্রাসায় আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন সম্মানিত শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে তিনি বাড়ির প্রাচীরে মোটর চালু করে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক মোটরে শর্টসার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে চেষ্টা চালালেও ততক্ষণে তিনি প্রাণ হারান।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজন নিহতের বাড়িতে ছুটে যান। এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয় তার মৃত্যুতে। শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, মাওলানা ফজলুল হক দীর্ঘদিন ধরে দরগাহপুর এন.ডি.এস ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। তার মৃত্যুতে স্থানীয় শিক্ষা ও ধর্মীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মেীজার ৫০নং গাবুরা সরকারিবিস্তারিত পড়ুন

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব কৃষিচর্চা সম্প্রসারণেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
  • শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
  • উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ ও চারা রোপণে ঐক্যবদ্ধ অঙ্গীকার
  • শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র
  • শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক