সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে রাতের আধাঁরে স্কুলের রাস্তা খুঁড়ে দিল দুবৃর্ত্তরা

শিক্ষার্থী এবং শিক্ষকদের বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র রাস্তা রাতের আঁধারে খুঁড়ে দিয়েছে দুবৃর্ত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শ্যামনগর উপজেলার হরিপুর গ্রামের ১৪৮ নং হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ১৫ লাখ টাকা ব্যয়ে ঐ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণ কাজ শুরুর প্রথম দিনে ঘটনাটি ঘটলো।

জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় রবিউল ইসলাম ও তার লোকজন বিদ্যালয়ের রাস্তা খুঁেড়ছে বলে বিদ্যালয় কতৃপক্ষ দাবি। তবে রবিউল ইসলাম ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে বিদ্যালয়ের সম্মুখভাগে তার জমি রয়েছে বলে দাবি করেছে।

শনিবার সকালে সরেজিমনে যেয়ে দেখা যায় মুল সড়ক থেকে বিদ্যালয়ে প্রবেশের জন্য দীর্ঘ আড়াই দশক ধরে ব্যবহৃত সোলিংকৃত রাস্তার ইটগুলো উঠিয়ে ফেলা হয়েছে। বিদ্যালয়ে প্রবেশের একমাত্র সড়ক খুঁেড় ফেলায় শিক্ষার্থী ও শিক্ষকসহ অভিভাবকরা বিকল্প পথে বিদ্যালয়ে প্রবেশ করছে। কার্পেটিং করা মুল সড়ক থেকে প্রায় নব্বই ফুট দীর্ঘ ঐ রাস্তার প্রায় আশিভাগ ইট উপড়ে ফেলে সম্পুর্ণ রাস্তাকে চলাচলের অযোগ্য করে দেয়া হয়েছে।

বিদ্যালয়ে উপস্থিত ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা জানায় সকালে এসে রাস্তা খুঁড়ে ফেলা হয়েছে দেখে পানি কাঁদা ঠেলে ভিন্ন পথে তারা বিদ্যালয়ে পৌছেছে।

স্থানীয় গ্রামবাসী মতিয়ার রহমান ও আবুল কালাম সরদার জানান, অনেক আগে থেকে রবিউল ইসলাম দাবি করে আসছিল বিদ্যালয়ের রাস্তার তার জমির উপর দিয়ে গেছে। উক্ত জমির মালিকানা নিয়ে বিদ্যালয়ের সাথে তাদের একটি মামলা চলছিল। বিদ্যালয় কতৃপক্ষের অবহেলায় সম্প্রতি মামলাটি খারিজ হওয়ার খবর প্রচার হতেই আকস্মিকভাবে রাতের বেলা রাস্তা খুঁেড় দেয়া হয়েছে।

রবিউল ইসলাম জানান, বিদ্যালয়ের সাথে আমার জমি নিয়ে মামলা চলছিল। কিন্তু বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা কে বা কারা খুঁড়েছে আমার জানা নেই।

প্রধান শিক্ষক আব্দুল হাই জানান, সকালে বিদ্যালয়ে এসে যাতায়াতের একমাত্র রাস্তা খোঁড়া দেখে পরিচালনা পরিষদের সবাইকে জানানো হয়। বিষয়টি ইতিমধ্যে সহকারী শিক্ষা অফিসারকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবার পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী জানান, বিষয়টি আমাকে কেউ জানায়নি। ওসি সাহেবের সাথে কথা হলেও তার নিকট থেকেও এমন কিছু জনতে পারিনি।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ

নারী শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে একবিস্তারিত পড়ুন

শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি

উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগরেসুপেয় পানির সংকট দীর্ঘদিনের। লবণাক্ততার কারণে নিরাপদপানির জন্য ভোগান্তিতেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে