শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫ টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় ১ জুলাই ২০২৬ তারিখ সকাল ১১ টায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে বুড়িগোয়ালিনী নীলডুমুর ঘাটে গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যেকে পরিবেশ রক্ষায় ৩টি করে লবণ সহনশীল ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জামাল হোসেন, প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ প্রমূখ।

উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “একটি গাছ আমাদের জীবন রক্ষায় ভুমিকা রাখে। গাছ না বাঁচলে আমরা বাঁচতে পারব না। এজন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। একটি শিশু যেমন ছোট থেকে বড় করতে কঠোর পরিশ্রম করতে হয়, ঠিক তেমনি একটি গাছ লাগাতে হলে গাছের যত্ন নিতে হবে। যত্ন না নিলে গাছ হবে না। ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নে লবণ সহনশীল ও পরিবেশ বান্ধব গাছ বিতরণের যে উদ্যোগ নিয়েছেন তা প্রসংসার দাবী রাখে। সেজন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে গাছ বিতরণের জন্য ধন্যবাদ জানাচ্ছি।”

প্রধান অতিথি বলেন, “গাবুরাতে কদবেল, তাল ও তেতুল গাছের চারা রোপন করলে মাটি ক্ষয় রোধ করা যাবে। তালগাছ বজ্রপাত নিরোধক ও পরিবেশ বান্ধব। সেজন্য আপনারা বেশি বেশি এই ধরণের চারা রোপন করবেন। ফেইথ ইন এ্যাকশনের লবণ সহনশীল ও পরিবেশ বান্ধব গাছ বিতরণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

উল্লেখ্য, ফেইথ ইন এ্যাকশন প্রাথমিক দলের ১০০০ সদস্যকে ১০০০টি তাল, ১০০০টি কদবেল ও ১০০০টি তেঁতুল গাছের চারা বিতরণ করেছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন