সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সকালে ভোট, খাবার খেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ সদস্য হাসপাতালে

হোটেলে খাবার খেয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী দায়িত্ব পালন করতে আসা আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (০৯ ডিসেম্বর) বিকাল থেকেই ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন

দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ইত্যাদি রেষ্টুরেন্টে খাবার খেয়ে তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হয়। বিকাল থেকেই এসব পুলিশ ও আনসার সদস্যদের পেট ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়।
এদিকে আগামীকাল (বৃহস্পতিবার) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলা নির্বাচনে আসা আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় একশ’ সদস্য উপজেলা সদরের ইত্যাদি রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে অবস্থা খারাপ হওয়ায় অনেককেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের মধ্যে অনেককেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অবস্থার অবনতি বাকীদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবীদ্বার সার্কেল আমিরুল্লাহ জানান, দুপুরে ব্রাহ্মণপাড়ার ইত্যাদি রেস্টুরেন্টের খাবার খেয়ে প্রায় পুলিশ, আনসার, বিজিবি সদস্যসহ শতাধিক সদস্য ফুড পয়জিনিংয়ে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ৪০ জনকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, ফুড পয়জিংয়ের কারণে এ সমস্যা হয়েছে। আমরা সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে; তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক