বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারের অবকাঠামো উন্নয়ন কোন রাজনৈতিক ব্যক্তির নামে হবে না: সাতক্ষীরায় উপদেষ্টা আসিফ মাহমুদ

সাতক্ষীরা প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘যখনই বাঙালি কোন জনগুরুত্বপূর্ণ ইস্যু অ্যারেঞ্জ করে, তখনই আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সাম্প্রদায়িক বিভাজন উস্কে দিয়ে আমাদেরকে মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করেছে। অর্থাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার।’

শুক্রবার (১১ অক্টোবর) রাতে সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সৌন্দর্য। অনেক মহল আছে যারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয়। শান্তির এ ধারা বজায় রাখার জন্য সকলের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

আসিফ মাহমুদ বলেন, ‘একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে। এখন থেকে সেটা আমরা আর করতে দেওয়া হবে না। এজন্য আপনারা দেখেছেন এবারের দুর্গাপূজায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কিন্তু নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে জনগণের একটি অবদান রাখার সুযোগ রয়েছে। আপনারাও সেখানে টাচ করবেন। সর্বোপরি আপনাদের সাতক্ষীরাবাসির সাফল্য ক্রীড়া অঙ্গনে ও সকল ক্ষেত্রে রয়েছে তার সফলতা কামনা করছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব রয়েছে। বিগত সময়ের মতো আগামীতেও যেন রাজনীতিকরণ না হয়, সেদিকে যথেষ্ট মনোযোগ দিতে হবে। ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনে যেন তার প্রভাব না আসে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মিনি স্টেডিয়াম হচ্ছে। এগুলোর নাম দেয়া ছিল শেখ রাসেল মিনি স্টেডিয়াম। ইতোমধ্য সেগুলো পরিবর্তনে আমরা উদ্যোগ নিয়েছি। সরকারের অবকাঠামো উন্নয়ন কোন রাজনৈতিক ব্যক্তির নামে হবে না। আমাদের যারা জাতীয় বীর এবং যেসকল শহীদ রয়েছে তাদের নামে এগুলো নামকরণ করা হবে। এরই অংশ হিসেবে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নাম ‘শহীদ আসিফ স্টেডিয়াম’ হিসেবে নামকরণ করা হবে।’

এ সময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়াবিদ ও জাতীয় স্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সফরসূচী অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছান। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

এরপর রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সাতক্ষীরা জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে শুক্রবার রাত ১০টায় সাতক্ষীরার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জেলা বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সদস্য সচিব ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি, বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসন ও বৈষম্যের ১৫বছরের চিত্র তুলে ধরেন এবং সাতক্ষীরার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করেন।
উপদেষ্টা মনোযোগ সহকারে সকল সমস্যার কথা শোনেন এবং তার সরকারের পক্ষ থেকে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ