বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তালায় অর্ধশত পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক এমপি হাবিব

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘ছাত্রজনতার গনঅভ্যুত্থানের পর যারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরসহ বিভিন্ন স্থানে হামলা, চাঁদাবাজি ও লুটতরাজ করেছে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। তারা আমার দলের হলেও তাদের কোন ছাড় নেই। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

শুক্রবার (১১ অক্টোবর) তালা উপজেলার প্রায় অর্ধশত পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগামিতে কোন হিন্দু ধর্মালম্বীদের ভাই বোনের উপর আঘাত আসলে আমি সামনে থেকে তা প্রতিহত করবো। সম্প্রীতি বজায় রাখতে হবে। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।’

তিনি আরো বলেন, শেখ হাসিনার গাড়ি বহরের হামলার সাজানো মামলায় আমাকে ৭০ বছরের কারাদ্বন্ডাদেশ মাথায় নিয়ে বিনা চিকিৎসায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। কিন্তু ছাত্রজনতার গন অভ্যুত্থানে গত ৫ আগস্ট আমি পূন:জন্ম লাভ করেছি।

এদিন তিনি তালা উপজেলার খেশরা, জালালপুর, ইসলামকাটি, তেতুলিয়া, পাটকেলঘাটা ও কুমিরা ইউনিয়নসহ বিভিন্ন স্থানের পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি পূজা উদযাপন পরিষদ ও সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিদর্শনকালে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতাও প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, শিক্ষক মনিরুজ্জামানসহ অন্যান্যরা।

উল্লেখ্য, তালা উপজেলায় এবার ১৯৬ টি পূজা মন্ডপে দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান