বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক ইব্রাহিম খলিলের বোনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক খোলা কাগজ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো: ইব্রাহিম খলিলের বড় বোন জাহানারা বেগম (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি সাতক্ষীরা পুরাতন এলাকার মৃত আলহাজ্ব আব্দুস সবুরের স্ত্রী ছিলেন।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ‘২৫) দিবাগত রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে কিডনি জনিত সমস্যার কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাহানারা বেগমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস এবং যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন। এছাড়াও, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া এবং এএইচএম তুমু শোক প্রকাশ করেছেন।

এই মৃত্যুতে স্থানীয় সাংবাদিকরা একজন গুণী ব্যক্তিত্বকে হারিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেছেন। তারা বলেন, জাহানারা বেগমের মৃত্যুতে সাতক্ষীরা সমাজের একটি উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে, স্থানীয় সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, কিডনি জনিত সমস্যার কারণে মৃত্যুর সংখ্যা বাংলাদেশে ক্রমশ বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন যে এ ধরনের সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও উন্নত চিকিৎসা সুবিধা প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন