শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২৩ উপলক্ষ্যে মানববন্ধন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষে সাতক্ষীরাতে এডাব আয়োজিত মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
“নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ৪ ডিসেম্বর ২০২৩ সোমবার সকাল ১০ টায় দেশব্যপী কর্মসুচির অংশ হিসাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষে সাতক্ষীরাতে এডাব আয়োজিত মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এডাব সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন সাতক্ষীরার পরিচালক সভারঞ্জন শিকদার, রিশিল্পী স্কুলের শিক্ষক জোছনা আরা, প্রগ্রাম অফিসার গৌতম সরকার, শিক্ষিকা দীপা ঘোষ, আশ্রয় পরিচালক সরদার গিয়াস উদ্দীন,ভুমিহীন জনপদের নেতা আঃ সামাদ. সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফরহাদ জামিল স্বদেশ সংস্থার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মাফিকুল ইসলাম, দেবজ্যেতি ঘোষ, জয় সরদার সহ প্রমুখ।
কর্মসুচিতে মানবাধিকার সংগঠন স্বদেশ, সম্প্রীতি এইড ফাউন্ডেশন, ক্রীসেন্ট, সৃজনী মহিলা লোককেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রেকিং দ্য সাইলেন্স, আশ্রয় এবং এডাব ভুক্ত বিভিন্ন সংগঠন অংশগ্রহন করে। কর্মসুচিতে নারী ও শিশু সহ শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
বক্তারা দেশে নারীদের উন্নয়নে বিনিয়োগের আহবান জানান, নারী অর্থনৈতিক মুক্তি ছাড়া সামাজিক মুক্তি আসে না। তাই নারীকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারী ও ব্যক্তি উদ্যোগেরপ্রতি গুরুত্বারোপ করেন। নারীর কর্মক্ষেত্রে নিরাপদ ও বাধাহিল চলাচলের পরিবেশ সৃষ্টিতে সকলের সহযোগীতা প্রয়োজন , প্রয়োজন কারিগরি শিক্ষার পসার ঘটানো ও নারীকে স্মার্ট যুগের সকল প্রয়োগীক দক্ষতার সাথে পরিচয় ঘটানো যাতে করে সে নিজেকে সকল যায়গায় প্রতিষ্টিত করতে পারে। সমাজের সকল ক্ষেত্রে নারী তার স্বাধীন মত প্রকাশের সুযোগ পায় । নারী ও কন্যাশিশুর প্রতি সকল ক্ষেত্রে মাননবিক হওয়ার জন্য মানববন্ধন ও পথসভা থেকে আহবান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার