রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ঘুষ দিয়েও ঋণ না পাওয়ায় মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখান করে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর ম্যানেজারকে ঘুষ দিয়েও ঋণ না পেয়ে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেছে এক বীরমুক্তিযোদ্ধা।

রবিবার (৩ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়ার গয়ড়া গ্রামের মৃত. ইছাহক মোড়ল এর ছেলে বীর মুক্তিযোদ্ধা মো: শাহাজান আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন ১৯৭১ সালে জাতির জনকের ডাকে জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমি সাতক্ষীরা শহরের বিনেরপোতা বিসিকে আমার নিজস্ব সম্পত্তিতে একটি তারের কাটার কারখানা করেছিলাম। সে সময় বিসিক ঋন দিয়েছিল সাড়ে ৬লক্ষ টাকা।

অর্থের অভাবে কারখানা চালাতে না পারায় জোরপূর্বক আমার কাছ থেকে ১০ লক্ষ টাকা আদায় করে বিসিক। এ জন্য আমার জমি বিক্রয় করে তাদের ঋন পরিশোধ করেছি। এছাড়া গোপিনাথপুরের আমার নামীয় আরো ৫শতক জমি সড়ক বিভাগ কোন টাকা পায়সা না দিয়ে দখল করে নিয়েছে। এরপর শহরের আমতলা মোড়ে আমার নিজস্ব জমি থাকলেও কোন বাড়ি ছিল না।

আমি আমার সর্বশ্ব দিয়ে একটি ২ তলা বাড়ি নির্মান করলেও বাড়ির কাজ সম্পন্ন করতে পারেনি আর্থিক সংকটে। যে কারণে আমি বিভিন্ন ব্যাংকে হাউজ লোনের জন্য আবেদন করলেও লোন গ্রহণ করতে পারিনি। পরবর্তীতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন সাতক্ষীরা শাখায় আবেদন করি।

কর্পোরেশনের ম্যানেজার আশিস মন্ডল আমাকে লোন দেওয়ার জন্য আশ্বস্ত করেন। দুই বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন কাগজপত্র চাইলে আমি তা সরবরাহ করি। এছাড়া ৪ তলা ভবন পরিপূর্ণ করার জন্য ঋণের আশ্বস দিয়ে আমার কাছে ১লক্ষ ৭০ হাজার টাকা দাবি করে ম্যানেজার আশিস।

আমি সাতক্ষীরা শাখার ম্যানেজারের কাছে ১লক্ষ টাকা প্রদান করি। কিন্তু দুইবছর পরে একটি চিঠি পাঠিয়ে তিনি আমাকে জানান এমুহুর্তে কোন লোন দেওয়া সম্ভব হচ্ছে না এবং আমাকে ৪০ হাজার ফেরত দিয়ে বলে বাকী ৬০ হাজার টাকা আমাদের খরচ হয়ে গেছে। এটা কি মগের মুল্লক। আমি বীর মুক্তিযোদ্ধা জীবিত অবস্থায় সম্মান পাচ্ছি না।

রাষ্ট্রীয় সহযোগিতা পাচ্ছি না। এ বিষয়ে প্রতিকার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে বরাবার লিখিত অভিযোগ দায়ের করলেও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। তাহলে মৃত্যুর পরে সম্মাননা দিয়ে আমি কি করব। আমি মৃত্যুর পরের রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখ্যান করছি।

তিনি সাতক্ষীরা হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর ম্যানেজার এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের আশু হস্থক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক