বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

সাতক্ষীরায় দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে রাতের অন্ধকারে এলাকাবাসীর চলাচলের রাস্তা ও সংলগ্ন সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একদল দুর্বৃত্তের বিরুদ্ধে।

ঘটনাটি সাতক্ষীরার রসুলপুর পশ্চিমপাড়া অর্থ্যাৎ সাতক্ষীরা সিটি কলেজের বিপরীতে রসুলপুর এলাকায় ঘটেছে। গত তিন দিন ধরে রাতের আঁধারে ধাপে ধাপে প্রাচীরটি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বর্তমানে প্রাচর ভাঙা ইট ও ধ্বংসাবশেষ ফেলে রাস্তাটি বন্ধ করে রাখায় চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, রসুলপুর পশ্চিমপাড়ায় প্রবেশের মূল রাস্তাটি আগে ছিল মাত্র ৫ ফুট চওড়া। অপ্রশস্ত হওয়ায় সেখানে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের মতো জরুরি যানবাহন ঢুকতে পারত না। পরবর্তীতে সরকারি নকশা ও রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, ২১৪ নম্বর দাগের খাস খতিয়ানভুক্ত একটি ৮ ফুট চওড়া রাস্তা সরকারি একটি মুরগির খামারের সীমানা প্রাচীরের ভেতরে পড়েছিল।

এ বিষয়ে তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একাধিকবার আবেদন করেও আশানুরূপ কোনো সমাধান পাওয়া যায়নি।

গত ৫ই আগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় এলাকাবাসী নিজেদের উদ্যোগে প্রায় ৩ লাখ টাকা খরচে মুরগির খামারের সীমানা প্রাচীরটি নতুন করে পুনর্নির্মাণ করে ৮ ফুট রাস্তা বের করে নেয়। সে সময় প্রশাসন ও খামার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধানও হয় বলে জানান স্থানীয়রা ।

কিন্তু অতি সম্প্রতি স্থানীয় আলমগীরের ছেলে রুহুল আমিনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এলাকাবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের যুক্তি- রাস্তা প্রশস্ত হওয়ায় এলাকার জমি ও বাড়িঘরের দাম বেড়েছে, তাই চাঁদা দিতে হবে। এলাকাবাসী এই অন্যায্য দাবি প্রত্যাখ্যান করলে তাদের বিভিন্ন ধরনের হুমকি ও জীবননাশের ভয়ভীতি দেখানো হয়।
চাঁদা না পেয়ে চক্রটি প্রথমে ৪০০ ফুট দীর্ঘ প্রাচীরের ৪টি পয়েন্ট ভেঙে ফেলে। এরপর রাতের আঁধারে পুরো প্রাচীরটি আগাগোড়া ভেঙে গুঁড়িয়ে দেয়।

এলাকাবাসীর অভিযোগ, এই চক্রটির পেছনে রাজনৈতিক দলের কতিপয় পথভ্রষ্ট ব্যক্তির ইন্ধন রয়েছে।

জেলা সরকারি মুরগির খামারের প্রাণিসম্পদ কর্মকর্তা অনয় কুমার রায় বলেন, আমি ইতিমধ্যেই জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানিয়েছি।

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং এলাকাবাসী অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধান দাবি করছেন।

এলাকাবাসী জানান, আমরা কোনো বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চাই না। প্রশাসন দ্রুত সরজমিনে তদন্ত করে আমাদের রাস্তাটি চলাচলের উপযোগী করুন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ