সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলবায়ূর ক্ষয়ক্ষতি নিরসনে এডভোকেসি সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় যুব-নেতৃত্বে জলবায়ূর ক্ষয়-ক্ষতি নিরসনে স্থানীয় বাজেটে অর্ন্তভুক্তকরণ বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব-নেতৃত্বে স্থানীয় বাজেটে জলবায়ূ অভিযোজন, প্রশোমন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরীতে বরাদ্দে শিরোনাম অর্ন্তভুক্ত করার বিষয়ে সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভায় অনুষ্ঠিত হয়।

সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কে এম মিজানুর রহমান, সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার রাহুল দেব রায়, ফিংড়ি ইউনিয়ন পরিষদ মো: লুৎফর রহমান, ব্রক্ষরাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হুদা।

সভায় প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। এছাড়া বক্তব্য রাখেন যুব সদস্য কর্ন বিশ্বাস কেডি, বিল্পব হোসাইন ও মাসুদ রানা। এডভোকেসির উদ্দেশ্য ছিল জলবায়ূর ক্ষয়-ক্ষতি নিরসনে স্থানীয় বাজেটে অর্ন্তভুক্তকরণ। স্থানীয় বাজেটে জলবায়ূ অভিযোজন, প্রশমন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরীতে বরাদ্দ রাখা। সরকারী সেবামুলক প্রতিষ্ঠানের মাধ্যমে যুবদের দক্ষতা উন্নয়ন করা। উপস্থিত অতিথিবৃন্দ বলেন আগামী অর্থবছরে বাজেটে যুবদের চাহিদা অনুযায়ী বরাদ্দ রাখা হবে বিশেষ করে জলবায়ূ পরিবর্তনের উপর বেশি প্রাধান্য দেওয়া হবে।সকলের উপস্থিতিতে এ ধরণের যুগোপযোগি প্রোগ্রাম করলে সকলের দায়িত্ববোধ কাজ করবে। যুবদের ইউনিয়নের অন্যান্য কমিটিতে অর্ন্তভুক্তি করার সম্মতি প্রদান করেন। যুব সদস্যরা ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে অর্ন্তভ‚ক্ত হওয়ার প্রস্তাব করেন যা আগামীতে অর্ন্তভূক্তির জন্য আশ্বাস প্রদান করেন।এসময় আরো উপস্থিত ছিলেন ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ সুপ্তি দাশ চৈতী, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ইয়ূথ ফেলো শাওনসহ এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, সাংবাদিক, অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ, যুব নেতৃত্ববৃন্দ ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালচনায় ছিলেন এক্টিভিস্টা শ্রেয়া গ্লোরিয়া।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন