শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকে বাংলাদেশী জেলেরা ফিরে পেল ৩টি নৌকা

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্তে টানা তিন দফা পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের জেলেদের আটককৃত তিনটি নৌকা ফেরত দিয়েছে। ২০ এপ্রিল দুপুরে কৈখালী বিওপি বিজিবি ক্যাম্পে এসব নৌকা জেলেদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জানা গেছে, গত ১০ এপ্রিল টেংরাখালী গ্রামের মো. রমজান আলী, মো. শাহাজান গাজী ও মো. আনোয়ার হোসেনসহ মোট নয়জন জেলে কৈখালী ফরেস্ট স্টেশন থেকে পাশ পারমিট নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। ১৫ এপ্রিল রাতে কালিন্দী নদীর বকচরা এলাকায় মাছ ধরার সময় অসাবধানতাবশত তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় ভারতের বিএসএফ টহলে এসে তাদের তিনটি নৌকা জব্দ করে নিয়ে যায়। তবে বিএসএফের উপস্থিতি টের পেয়ে জেলেরা সুন্দরবনের গভীরে পালিয়ে আশ্রয় নেন।

ঘটনার পরপরই জেলেরা মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয় ইউপি সদস্য ও রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ মো. আব্দুল হামিদ লাল্টুকে বিষয়টি জানান। তিনি দ্রুত নৌকাযোগে ঘটনাস্থলে গিয়ে জেলেদের উদ্ধার করেন এবং বিষয়টি কৈখালী বিওপি বিজিবিকে অবহিত করেন। এরপর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু হলে তিন দিনব্যাপী তিন দফা পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
দীর্ঘ আলোচনার পর ১৯ এপ্রিল বিএসএফ জব্দ করা তিনটি নৌকা কৈখালী বিজিবির কাছে হস্তান্তর করে। পরদিন ২০ এপ্রিল বিজিবি আনুষ্ঠানিকভাবে সেগুলো জেলেদের কাছে ফিরিয়ে দেয়।

নৌকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ মো. আব্দুল হামিদ লাল্টু, ইউপি সদস্য মো. আব্দুস সালাম, কৈখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবু বাক্কার এবং কৈখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. সুলতান।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সীমান্তবর্তী এলাকার সাধারণ জেলেরা অনেক সময় নদীর সীমানা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সীমান্ত চিহ্নিতকরণ আরও স্পষ্ট করার আহ্বান জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ