শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস পালিত

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস ২০২৪ পালিত হয়েছে।

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় চত্বরে বেলুন, ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে দিবসটির আনুষ্ঠানিক

উদ্বোধন করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া।

অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরহাদ জামিল (টিটু), উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল প্রমুখ।

দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের বায়োমেট্রিক গ্রহণ, ভোটার সংশোধনী ও স্থানান্তর আবেদনসহ ভোটারসেবা কার্যক্রমের দিক নির্দেশনা তুলে ধরা হয়।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন