বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মানে সভা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাসেম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব মো. আবু জাহিদ ডাবলু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফ. রহিম সিদ্দিক কমল, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সোহেল মেহাদীন সাদী ও আহত জুলাই যোদ্ধা মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে সাতক্ষীরার ৪ শহীদ পরিবারসহ মোট ১০১ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ক্রেস্ট গ্রহণকালে শহীদ পরিবারের সদস্যদের চোখে ছিল শ্রদ্ধা, গর্ব এবং আবেগের অশ্রু।

আলোচনা সভা শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে জুলাই আন্দোলনভিত্তিক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হুসেইন, মুখপাত্র মোহিনী তাবাসসুমসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শহীদ ও যোদ্ধা পরিবারের সদস্যরা।

সারা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারিবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ