বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বৈকারিতে মানবাধিকার বিষয়ক সিভিক কমিটি গঠন

সাতক্ষীরার বৈকারি ইউনিয়নে আসক ও স্বদেশ সংস্থার উদ্যোগে মানবাধিকার বিষয়ক সিভিক কমিটি গঠন করা হয়েছে।

৬ আগস্ট বুধবার ২০২৫ স্বদেশ-সাতক্ষীরায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় বাস্তবায়িত ”জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী পুরুষ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধি করা- নাগরিকতা প্রকল্পটি দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড ও গ্লোবাল এফেয়ার্স ক্যানাডা এর অর্থায়নে মানবাধিকার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী পুরুষ ও অন্যান্য প্রান্তিক জণগোষ্ঠিকে ক্ষমতায়িত করার লক্ষ্যে সুনির্দিষ্ট কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে।
এরই অংশ হিসাবে আজ সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নে মানবাধিকার সংরক্ষন পরিষদের আহবায়ক সোঃ হাবিবুর রহমান এবং শারসিন সুলতানাকে মানবাধিকার নারী পরিষদের আহবায়ক করে ১২ জন করে মোট ২৪ জনের ২টি কমিটি গঠন করা হয়।
ইউনিয়ন ও উপজেলা পর্যয়ে এম.এন.পি ও এম.এস.পি স্থানীয় ভাবে জেন্ডার সমতা ও নারীর অধিকার নিশ্চিতের লক্ষ্যে যৌন হয়রানি (শারীরিক, মৌখিক, মনস্তাত্ত্বিক এবং সাইবার) এবং জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষার জন্য কাজ করবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইন ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও এ বিষয় নিয়ে সচেতনতা তৈরীর মাধ্যমে সকলের সামাজিক দায়বদ্ধতার মনোভাবকে প্রসারিত করার জন্য কাজ করবে।
এছাড়াও মানবাধিকার সুরক্ষা-পরিবেশকে বিস্তৃতি ও অক্ষুন্ন রাখার জন্য স্থানীয় বিভিন্ন অংশীজনকে সম্পৃক্ত করবে।
এসময় উপস্থিত থেকে সহায়কের ভুমিকা পালন করেন নাগরিকতা প্রকল্পের প্রগ্রাম অফিসার মোঃ আজহারুল ইসলাম ও প্যারালিগ্যাল শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী