রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দ্বিতীয় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দ্বিতীয় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ২৭ জুলাই বিকাল ৪টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দ্বিতীয় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়। আবৃত্তি উৎসবে বিকাল ৪টায় প্রথমপর্বে আলোচনা সভা এবং সন্ধা ৭টায় দ্বিতীয় পর্বে আবৃত্তি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মন্ময় মনির’র সভাপতিত্বে ও সহ সভাপতি কাজী গুলশান আরা এবং সাধারণ সম্পাদক নব কুমার ঢালী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৩ সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। বঙ্গবন্ধু আবৃত্তি উৎসবে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলা একাডেমি গ্রন্থাগার বিভাগের পরিচালক আবৃত্তিজন ড. শাহাদাৎ হোসেন নিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবৃত্তিজন ফয়জুল্লাহ সাঈদ। অনুষ্ঠানে কবি, ফোকলোর গবেষক ও উপস্থাপক ড. শিহাব শাহরিয়ার এবং কবি ইমরোজ সোহেল কে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ২০২৪ সম্মাননা প্রদান করা হয়। আলোচনা করেন অধ্যাপক আব্দুল হামিদ, কবি কিশোরী মোহন সরকার, কবি স ম তুহিন। আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু, মন্ময় মনির, এ্যাড. সোহরাব হোসেন, মুহাম্মদ মহাথির রাহমান, ফাহরিয়া ইসলাম, তাসলিমা তুস্টি প্রমুখ। গান পরিবেশন করেন সাইমান শিহাব কাব্য, আহমেদ ইমতিয়াজ আবীর, ভোলানাথ মন্ডল। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, কোঠা আনন্দোলনের নামে দেশ এখন নৈরাজ্যের পথে এগিয়ে গিয়েছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটি কুচক্রী মহল নতুন করে সড়যন্ত্র করছে। আমাদের সন্তানদের ভুল ম্যাসেজ দিয়ে, ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়াবার। ভুল পথ থেকে আমাদের সন্তানদের ঘুরে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন শেখ হাসিনা পালাইনা। শেখ হাসিনা এগুলে, বাংলাদেশ এগিয়ে যায়। শেখ হাসিনা আমাদের নিরাপদ আশ্রয়স্থল, আমাদের বাঁতিঘর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, যারা কবিতা, সাহিত্য চর্চা করেন তারা অসাধারণ। দেশে যখন যে পরিস্থিতি আসে আপনারা কবিতা ও সাহিত্য লেখনির মাধ্যমে ফুটিয়ে তোলেন। তিনি আরো বলেন যারা এদেশের কল্যান চায়নি তারাই কোঠা আনন্দোলনের নামে আমরা রাজাকার আমরা রাজাকার ¯েøাগান তুলে দেশ ব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা কোঠা আনন্দলনের নামে দুসকৃতিকারি জামাত- শিবির ও বিএনপির সন্ত্রাসীরারা ভাংচুর করে রাষ্ট্রের সম্পদ ও উন্নয়নের ক্ষতি করেছে। যারা দেশ ও জাতির সম্পদ নষ্ট করেছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। যারা ভুল পথে রয়েছে আপনাদের লেখনির মাধ্যমে এই জাতিকে সচেতন করবেন এই আহবান জানাই।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক