শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যুবককে মারপিট করে স্বর্ণের চেইন ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জের ধরে যুবককে মারপিট করে স্বর্ণের চেইন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় শহরের মিল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী শেখ সাহিল হাসান (২৫) সদরের রসূলপুর এলাকার শেখ শাহাজানের ছেলে। এঘটনায় ভুক্তভোগী সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সদরের মাগুরা গ্রামের মোঃ আব্দর জব্বারের ছেলে আব্দুল মান্নান(৪৮), উত্তর কাটিয়া দাশপাড়া এলাকার নুর ইসলাম মোড়লের ছেলে মোঃ রাশেদ মোড়ল(৩৫), সাঈদ মোড়লের ছেলে মোঃ রায়হান মোড়ল(৩২) সহ অজ্ঞাত ৩/৪ জন পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার সময় লোহার রোড, জিআই পাইপ, বাশের লাঠি নিয়ে ভুক্তভোগীর উপর হামলা চালিয়ে তার গলার চেইন ও নগদ ৩৫ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয় এক পর্যায়ে এলাকাবাসী ও বাজারের লোকজন এগিয়ে আসলে তারা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এসময় ভুক্তভোগীর ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়।

এই বিষয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ