বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সংখ্যালঘু, আদিবাসী ভোটারদের নিরাপত্তা সুরক্ষা ও ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা নিশ্চিত করতে মানব বন্ধন

আসন্ন ১৩তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরাতে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা সুরক্ষা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা নিশ্চিত করতে মানব বন্ধনে দাবি।

সাতক্ষীরাতে ৯ জানুয়ারী সোমবার ২০২৬ সকাল ১০ টায় এএরআরডি ঢাকা ও স্থানীয়ন সামাজিক সংগঠন স্বদেশ, সিডো, হেড, ক্রীসেন্ট,সামস্ ,সুন্দরবন ফাউন্ডেশন, অর্জন ফাউন্ডেশন, সৃজনী মহিলা লোক কেন্দ্র, তারুন্রের যুব সংঘ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহিদ আঃ রাজ্জাক পার্কে অনুষ্ঠিত মানব বন্ধনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা সুরক্ষা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা নিশ্চিত করতে মানব বন্ধনে দাবি।

দেশ ব্যপী অনুষ্ঠিত কর্মসুচির অংশ হিসাবে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মানবাধিকার কর্মি মাধব চন্দ্র দত্ত। অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুব নেতা সাবেক পৌর কাউন্সিলর মাছুম বিল্লাহ শাহিন, ভুমিহিন নেতা আঃ সামাদ, শ্যমল বিশ্বাস, আবু জাফর সিদ্দকী, লুইস রানা গাইন, মোঃ আজহারুল ইসলাম, তরিকুল ইসলাম অন্তর,হৃদয় মন্ডল, ইতি খাতুন, ময়না খাতুন,সম্রাট হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, আমরা সাতক্ষীরার মানুষ শান্তিপ্রীয়সহ অবস্থানে বিশ্বাসী। আমরা চাই এখানকার সকল নারী ও সংখ্যালঘু ভোটার যেন অবাধে , শান্তিপুর্নভাবে ভো দিতে পারে তার নিশ্চয়তা। ইতোমধ্যে সরকারের পক্ষ তেকে সকল ব্যবস্থা নেওয়া হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের ঘটনা, দুর্ঘটনা বা সহিংসতার আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এনমকি নির্বাচন কমিশনও যেসব আসনে সহিংস ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে তার একটি তালিকা তৈরি করেছে। তাছাড়া ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায়ও দেশের বিভিন্ন অঞ্চলের ঝুকিপূর্ণ আসনগুলোর একটি তালিকাও প্রকাশ করেছে।

আমরা প্রতি নির্বাচনের সময় লক্ষ করি, নির্বাচনের আগে ও পরে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নির্বাচন পূর্বপরবর্তী সহিংসতার নিয়ে এক ধরণের আতংক বিরাজ করে , তাই এই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীসহ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে আসন্ন করনীয় সস্পর্কে সকল রাজনৈতিক দল ও প্রশাসনের কাছে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ জানাই।

আশা করি সকলের সম্মিলিত প্রয়াসে আমরা সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকল্পে কার্যকর ভূমিকা রাখতে পারবো।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক