শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরার বাস্তবায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্র্নীতি দমন কমিশন সজেকা খুলনার উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সহকারি কমিশনার (ভূমি) অতিশ সরকার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় সমবায় ব্যাংক সাতক্ষীরা সভাপতি আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা আক্তার অন্বেষা, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদস্য অ্যাডভোকেট মনিরউদ্দিন, সদস্য বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ, এনামুল কবির খান, জি.এম নাজমুল আরিফ, রেবেকা সুলতানা প্রমুখ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দুদক এর উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান, মো. মহসীন আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, মডারেটর এর দায়িত্ব পালন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, সময় নিয়ন্ত্রক’র দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মো. রেজাউল করিম প্রমুখ। সপ্তাহ ব্যাপি এ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়