শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ACMO এর শিশু অধিকার ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টারঃ “বাল্যবিয়ে রুখব, সম্ভাবনার আগামী গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুরিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় অত্র বিদ্যালয়ের হলরুমে ACMO এর জেলা পরিচালক মুশফিক উর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ACMO এর খুলনা বিভাগের বিভাগীয় পরিচালক সুদীপ্ত দেবনাথ । তিনি বলেন, ” সাতক্ষীরা জেলায় আমরা বাল্যবিয়ে শূন্য শতাংশে নিয়ে আসার চেষ্টা করব। “কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সদস্য মুশফিকুর রহমান , সদস্য নাজিফা নিশাত নুহা এবং সাধারণ সম্পাদক রেহনুমা তাহসিন রিমি

উক্ত কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল। তিনি বলেন, ” এই সামাজিক ব্যাধিকে আমরা একসাথে নির্মুল করব এবং বাল্যবিয়ে প্রতিরোধে সর্বাত্মক সচেতন থাকব।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এস.এম শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক ভানুবতী সরকার, সহকারী শিক্ষক খালেদা খাতুন ও সহকারী শিক্ষক হাফিজুল ইসলাম।
কর্মশালায় বাল্যবিবাহের কুফল এবং প্রতিরোধ এবং শিশু অধিকার বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করে। কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অতি আনন্দের সহিত অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী হন জান্নাতুল ফেরদৌস, ফাতেমা ও লামিয়া আলিফ। এই তিন জনকে মোটিভেশনাল বই পুরষ্কৃত করা হয়।
শিক্ষার্থী লামিয়া জানায়, ” কর্মশালায় সে শিশু অধিকার আইন ও বাল্যবিবাহ আইন সম্পর্কে জানতে পেরেছে এবং এই কর্মশালাটি থেকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানতে পেরে সে বাল্য বিয়ে প্রতিরোধে এগিয়ে আসবে।”
অ্যান্টি চাইন্ড ম্যারেজ অর্গানাইজেশন সাতক্ষীরা শাখার উদ্যোগে ও সৈয়দ মেহেদি রাসেল ফাউন্ডেশন এর সহযোগিতায় উক্ত কার্যক্রম সম্পন্ন হয়।
সমগ্র অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর