শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আগরদাঁড়ীর পরানদহা গ্রামে এমপি রবির উঠান বৈঠক

মাহফিজুল ইসলাম আককাজ : জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২সেপ্টেম্বর) বিকালে সদরের আগরদাঁড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পরানদহা গ্রামে সালামের চাতালে আগরদাঁড়ী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমার সদর নির্বাচনী এলাকায় জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এখনও কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে। আমি সব সময় আমার সদর নির্বাচনী এলাকার উন্নয়নে নিরলস পরিশ্রম করেছি। ইনশাল্লাহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দেবেন এবং আমি আবারও নির্বাচিত হয়ে আমার অসমাপ্ত কাজ শেষ করতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তাই দেশের শান্তি ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছিনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. মফিজুর রহমান প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার