শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩

শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় ২জন হজযাত্রী নিহত ও ৩জন গুরুতর আহত হয়েছে।

আশাশুনি থানার এস আই মুহিতুর রহমান জানান, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নওয়াপাড়ায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের মৃত আরশাদ আলী গাজীর স্ত্রী ফজিলা খাতুন (৫০) ও একই উপজেলার লক্ষীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৫৫)। এদের মধ্যে ফজিলা খাতুন ঘটনাস্থলেই মারা যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আছিয়া খাতুন মৃত্যুবরণ করেন।

আহতরা হলেন গজালিয়া গ্রামের আছাদ গাজীর ছেলে মিজানুর গাজী (৪৭), মিজানুর রহমানের স্ত্রী রেশমা খাতুন (৩৯), মৃত সামাদ গাজীর ছেলে হুমায়ুন কবির।

উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, সকাল সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরা থেকে আশাশুনিগামী একটি পিকআপ ঢাকা মেট্রো ন-৫৫৬০ ও আশাশুনি থেকে সাতক্ষীরাগামী ব্যাটারি চালিত ইজিবাইক নওয়াপাড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন মৃত্যুবরণ করেন।

এছাড়া ৪জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে একজন মৃত্যুবরণ করেন। তবে এ ঘটনায় পিকআপ ও ব্যাটারি চালিত ইজিবাইকের ড্রাইভার দুইজন কাউকে পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন