শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কাশেমপুরে জোরপূর্বক প্রতিবেশির জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরে কাশেমপুর গ্রামে মোঃ আব্দুল রহমানের ক্রয়কৃত জমি জোরপূর্বক ভাবে দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের মোঃ গোলাম রসুল,আব্দুল গফুর,কবির হোসেন ও হোসনেআরার বিরুদ্ধে। সাতক্ষীরা সদরের ৯৩ নং কাশেমপুর মৌজার সাবেক ৮০৭ নং দাগের জমির সীমানা নিয়ে দির্ঘদিন বিরোধ চলছে।

ভুক্তভোগী মোঃ আব্দুল রহমান ১০নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বরবর একটি অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়,আমি মোঃ আব্দুল রহমান আমি অভিযোগ করিতেছি যে, বিবাদীরা আমার প্রতিবেশি আমার এবং বিবাদীদেও একই মৌজায় বসবাস। বিবাদীদের বাড়ী থেকে বের হওয়ার পথ না থাকায় আমি আমার ফসলী জমি থেকে আপোষ করিয়া বিবাদীর বাড়ি যাওয়ার পথ দেই এবং বিবাদীদের কাছ থেকে একই দাগে পিছন থেকে আমার জমি দেয় যার লিখিত আছে। বিবাদীরা আমার জমি দখলে এসে পাকা রাস্তা তৈরি করে যাতয়াত করে কিন্তু আমার আপোষকৃত জায়গা ভোগদখল দেয় না।আমি উক্ত জায়গা দখল করিতে গেলে বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর আমার বাড়িতে এসে হত্যা করার উদ্দোশ্যে লোক ভাড়া করে নিয়ে এসে আমার ও আমার পরিবারের উপর হামলা করে। তারা তখন বলে ঐ জমি দখল করিতে গেলে মার্ডার করে দেব। যেহেতু আপোষকৃত জমি আমাকে ভোগ দখল করিতে দেয় না সেহেতু আমিও আমার জমি তাহাদেও ব্যবহার করিতে দেব না।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ আব্দুল রহমান বলেন,আপোষকৃত জমি ভোগদখল না দেওয়া প্রসঙ্গে ১০নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বরবর একটি অভিযোগ করেছিলাম বিবাদী মোঃ গোলাম রসুল,আব্দুল গফুর,কবির হোসেন ও হোসনেআরা ইউনিয়ন পরিষদে হাজির হয়নি। চেয়ারম্যান তালবাহানা করছে সে জন্য ন্যায় বিচারের জন্য আমি দারে দারে ঘুরছি ন্যায় বিচার পাওয়ার জন্য। আব্দুল রহমান আরো বলেন আমি ন্যায় বিচার পাওয়ার জন্য প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি।

বিবাদী কবির হোসেনের কাছে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ১০ নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার কাছে উভয় পক্ষ আসছিলো আমরা ইউনিয়নে বসাবসি করছি কিন্তুু শেষ করতে পারেনি শালিষ। খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে বসে মিমাংসা করার চেষ্টা করবো।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী