মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তালায় ত্রাণসামগ্রী বিতরণ করলেন সাবেক এমপি হাবিব

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আরাফাত রহমান কোকোকে যার নির্দেশে সাঁজা দেয়া হয়েছে, তিনিই আবার স্বান্তনা দিতে আসলেন খালেদা জিয়াকে। তার দু:শাসনে অতিষ্ঠ ছিল সবাই। পনের বছরের দু:শাসন শেষে দুপুরের খাবার রেখে শেখ হাসিনা পালিয়েছে। সারা দুনিয়া তা দেখেছে। মিথ্যা হত্যা চেষ্টা মামলায় যদি আমার ৭০ বছরের সাঁজা হয়, তবে শেখ হাসিনার সাঁজা হতে হবে হাজার বছরের।’

তিনি শনিবার বিকেলে সাতক্ষীরার তালার জলাবদ্ধ এলাকার বানভাসি সাড়ে ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার বিকেলে উপজেলার দেওয়ানিপাড়া বাজার এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সদস্য‌ আব্দুল মান্নান মোড়ল মিঠু, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান প্রমুখ।

হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, তালা উপজেলার যে সব এলাকা অতিবর্ষণে প্লাবিত হয়েছে, আগামী ১ মাসের মধ্যে সেসব এলাকার পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজারবিস্তারিত পড়ুন

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশেরবিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়
  • ‘জয় বাংলা’ বলে গ্রামীণ ব্যাংকে হামলা, অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের
  • বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি
  • বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা
  • চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র
  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর