বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এমপি রবি

শারদীয়া দুর্গাপূজার মহানবমীতে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

রবিবার (২৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের শ্যামপুর পূজামন্ডপ ও ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া পূজামন্ডপসহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং বিকালে সদরের ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর সার্বজনীন পূজা মন্দির, ব্রহ্মরাজপুর ইউনিয়নের ব্রহ্মরাজপুর সার্বজনীন পূজা মন্দির, ফিংড়ি ইউনয়নের বাংদহা সার্বজনীন পূজা মন্দির, উত্তর ফিংগি সার্বজনীন পূজা মন্দির, এল্লারচর সার্বজনীন নতুন পূজা মন্দির, আলিপুর ইউনিয়নের পূজা মন্ডপ ও ভোমরা ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এমপি রবি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. গোলাম মোর্শেদ, কামরুল ইসলাম, গণেশ চন্দ্র মন্ডল, শেখ শফি উদ্দিন শফি, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, শেখ তহিদুর রহমান ডাবলু, কাজী আকতার হোসেন, জিয়াউর বিন সেলিম যাদু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. আজমল উদ্দিন, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমার (ময়ুর ডাক্তার), সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার নিলীপ কুমার মল্লিক, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলাম, আব্দুল গনি, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ