বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংস জব্দ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা শ্যামনগর উপজেলার গাবুরা এলাকা থেকে তিন কেজি হরিণের মাংস জব্দ করেছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে ইয়াসিন আলীর ফ্রিজ থেকে উক্ত হরিণের মাংস গুলো জব্দ করে বনবিভাগ।
তবে, এ সময় কোন চোরাশিকারিকে আটক করতে পারেনি বনবিভাগ।

বনবিভাগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে কয়েকজন চোরাশিকারী সুন্দরবন থেকে হরিণ শিকার করে কৌশলে মাংস বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী বনবিভাগের স্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে বনবভিাগের সদস্যরা চকবারা গ্রামে অভিযান চালায়। অভিযানে ছবেদ গাজীর ছেলে ইয়াছিন গাজীর বাড়িতে তল্লাশী করে তিন কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

স্থানীয় জেলে আব্দুর রহিম বলেন, ছবেদ আলীর পুত্র ইয়াসিনসহ একটি চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে লোকালয় নিয়ে এসে তার মাংস বিক্রি করে থাকে। ইতিপূর্বে গাবুরা থেকে একাধিকবার হরিণের মাংস সহ হরিণ শিকারীরা আটক হয়েছে তারপরও থামছে না হরিণ শিকার। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

এদিকে, বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে ওই পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারে তারা। জব্দকৃত মাংস গুলো পরে কেরোসিন দিয়ে পুড়িয়ে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের ছবেদ আলীর ছেলে ইয়াছিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ফ্রিজ থেকে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় বন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক

‎বিশ্ব জলবায়ু সপ্তাহ ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে ক্লাইমেটবিস্তারিত পড়ুন

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ