সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান ও আনোয়ারা খানম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পূর্বাঞ্চল ক্লাব চ্যাম্পিয়ন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান ও আনোয়ারা খানম স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় রসুলপুর ফুটবল মাঠে রসুলপুর যুব সমিতির সার্বিক ব্যবস্থাপনায় রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন সদর সহকারি কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন মহিদ।

ফাইনাল খেলায় মুখোমুখি হয়- পারুলিয়া যুব সমিতি বনাম পূর্বাঞ্চল ক্লাব।
খেলায় পারুলিয়া যুব সমিতিকে ১-০ গোলে হারিয়ে পূর্বাঞ্চল ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দলের জন্য জয়সুচক গোল করে পূর্বাঞ্চল ক্লাবের সাইদুল ১টি গোল করে।

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি মো. নুরুল হক, ‘মা’ মটরস’র স্বত্বাধিকারী মো. জিল্লুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, রসুলপুর যুব সমিতির সহ-সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান ও আনোয়ারা খানম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক আতিকুর রহমান খান চট্ট, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মীর তাজুল ইসলাম রিপন, ইকবল কবির খান বাপ্পী, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কিরন্ময় সরকার, রসুলপুর যুব সমিতির সহ-সভাপতি মো. সৈয়দ আহম্মদ খান মনু, আলাউদ্দীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ময়নুর আরেফিন মনি, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান রতন, দপ্তর সম্পাদক শাহবাজ আলী খোকন, সেবা ও সমাজ সাঈদ হাসান সাঈদ, অংগ সংগঠন প্রতিনিধি লিয়াকত হোসেন অরুণ, জাহিদুর রহমান শোভন, আলীম হাসান, রুবিনা জামান খান শাওলী, ফারহানা খান জয়া, আব্দুল কাদের, নির্বাহী সদস্য জাহাঙ্গীর কবির খান রেবু, শেখ আশরাফুল কবির লাবু, মোজাফ্ফার হোসেন, মো. কবির হোসেন, দিদারুল আলম খান জনি প্রমুখ।

চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান করেছেন তুফান কোম্পানী ও রানার্সআপ পুরস্কার প্রদান করেছে ’মা’ মটরস।

১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রসুলপুর ফুটবল মাঠ কানায় কানায় দর্শক খেলাটি উপভোগ করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন