শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, জেলা শিল্পকলা একাডেমি ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় তিনি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে যান এবং বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন এবং সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।
বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে রক্ষিত মহান স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধুর দূর্লভ চিত্র ঘুরে ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ সাতক্ষীরার সংস্কৃতির প্রশংসা করেন এবং সাতক্ষীরার সংস্কৃতির বিস্তার ও উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন।

এর পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি জেলা শিল্পকলা একাডেমি ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্তার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী, সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, অধ্যক্ষ আশেক-ই এলাহী, অধ্যাপক মো. রেজাউল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের এডিশনাল পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, বিকাশ দাস, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন যাদু, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, রুমা রাণী বরকন্দাজ, খবর সাতক্ষীরার সম্পাদক আবু জাফর সিদ্দিকী, কণ্ঠশিল্পী মন্জুরুল হক, কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা, সংগীত শিক্ষক মো. শহিদুল ইসলাম, নৃত্য শিল্পী নাহিদা পারভীন পান্না প্রমুখ।

এসময় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, জেলা শিল্পকলা একাডেমি ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী