শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এস এম ফারুক হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সুহজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং রূপান্তরের বাস্তবায়নে (০৬ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, নেজারত ডেপুটি কালেক্টর সজীব তালুকদার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম আকাশ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ এছমত আরা বেগম।

প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তরের পিস কনসোরটিয়াম প্রকল্প পরিচালক শাহাদত হোসেন বাচ্চু। সভায় বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক এ্যাড.শাহনেওয়াজ পারভীন মিলি, দেবহাটা ইমাম পরিষদের সভাপতি হাফেজ আব্দুস সাত্তার ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত নাজমুল আলম মুন্না সাংবাদিক এস এম ফারুক হোসেন প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের মনিটরিং অফিসার তাহেরাতুল জান্নাত মোহনা ও ফিল্ড অফিসার বিপুল রায়সহ সরকারী কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, নারীনেত্রী ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য যে, প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে।

আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে। সভার শুরুতে প্রকল্পের কার্যক্রমের চিত্র পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করেন জেলা সমন্বয়কারী মাসুদ রানা।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর