শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সভা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: পবিত্র ঈদুল ফিতরে ঘর মুখে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এ লক্ষ্যে সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটি (আরটিসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মোঃ সরোয়ার হোসেন, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোর্শেদ, সাতক্ষীরা জেলা আন্ত:জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আফছার আলী সরদার ও যুগ্ন সাধারণ সম্পাদক কাজী রোবায়তুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: কে এম মাহবুব কবীর, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা সির্ভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার, ট্রাফিক পুলিশের পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী, সাতক্ষীরা জেলা অটোরিকশা ও অটোটেম্পু মালিক সমিতির মোঃ জাহিদ হোসেন, সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন টিটু।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম, সীল মেকানিক শেখ আমিনুর হোসেন।

সভায় সর্বসম্মতিক্রমে ঈদের ঘর মুখে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, যে সকল অটোরিকশা, অটো টেম্পু ও মাহিন্দ্রা রেজিস্ট্রেশন বিহীনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সরকার ইতিমধ্যে সকল প্রকার মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যতীত হালনাগাদ করার জন্য সরকার কর্তৃক ১৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত সময় বৃদ্ধি করেছে, এ সময়ের মধ্যে খেলাপি মোটরযান ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা পাশাপাশি উল্লেখিত সময়ের পরে খেলাপি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট এর মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জোরদার করণ, সাতক্ষীরা পৌরসভার মধ্যে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সাতক্ষীরা পৌরসভা কর্তৃক অনুমোদিত ইজিবাইক ভ্রাম্যমানভাবে পৌরসভার মধ্যে চলাচল এবং অনিবন্ধিত ইজিবাইক পৌরসভার মধ্যে চলাচল না করতে পারে, মোটরযানে কোন অবস্থায় হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করা এবং হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সদস্য সচিব ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ