মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পলাশপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আইন ও সালিশ কেন্দ্র’র পথ নাটক

পলাশপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিশুর প্রতি যৌণশোষণ ও বাল্য বিবাহ বিষয়ে সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)’র আয়োজনে টেরে দেশ হোমস (টিডিএস) নেদারল্যান্ড এর আর্থিক সহযোগিতায় ‘স্টেপ আপ দ্যা ফাইট এগেনস্ট সেক্সুয়াল এক্সপ্লয় টশন অব চিল্ড্রেন’ প্রকল্পের সাতক্ষীরা সদর উপজেলায় শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে ও শিশু সুরক্ষা বিষয়ে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টা বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো: ইসরাইল আলম উক্ত নাটকটি উদ্বোধন করেন। পথনাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আইন ও সালিশ কেন্দ্রর গঠিত বিভিন্ন স্কুলের শিশু দলের সদস্যরা। উক্ত পথনাটকে বিদ্যালয়ে ছাত্র ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা ও এলাকাবাসি নারী পুরুষ ও শিশুসহ ২২০ জন উপস্থিত হন এবং নাটকটি উপভোগ করেন।

অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রর সুফাসেক প্রকল্পের হিসাবরক্ষক মো: সোহরাব হোসেন, প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম,আলি রাজ, রাহিমা বেগম ও মাসুদুর রহমান উপস্খিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক

সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ

সাতক্ষীরা জেলা আদালত চত্বরে কালো কসটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির বোমা সদৃশবিস্তারিত পড়ুন

  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল
  • সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
  • হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির
  • সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন
  • সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা
  • সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা, এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত