সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন

ফারুক মাহবুবুর রহমান, সাতক্ষীরা: শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের চত্ত্বরে দেশের জন্য আত্মত্যাগ ও জীবন উৎসর্গ করা শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে তাদের স্মরণ করেন সাংবাদিকরা বলেন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানি শত্রু বিতাড়নের চূড়ান্ত বিজয়ের মুহুর্তে রাজাকার আলবদর আল শামসরা জাতিকে মেধাশুন্য করার পরিকল্পনা করে। এরই জেরে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকাররা দেশের সূর্যসন্তানদের ধরে এনে হত্যা করে।

পরে তাদের দেহ ফেলে দেওয়া হয় মিরপুর বধ্যভূমিতে। জাতির কোনো সন্তানকে হত্যা করে যেমন বাঙ্গালিকে দুর্বল করা যায়নি তেমনি ভারি অস্ত্র নিয়ে স্বাধীনতার বিরোধীতা করেও বাঙ্গালির বিজয় ঠেকানো যায়নি। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আমাদের কাজ করতে হবে।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীরমুক্তিযেদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফারুক মাহবুবুর রহমান, সাবেক সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা কালিদাস রায়, বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক আমার বার্তার এবিএম মোস্তাফিজুর রহমান, দৈনিক খবর পত্রের রবিউল ইসলাম, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক, দৈনিক গ্রামের কাগজের এম এম রেজাউল উসলাম, দৈনিক নওয়াপাড়ার হাফিজুর রহমান ও দৈনিক সকালের সময়ের এসকে কামরুল হাসান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকখাতে অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী বলে অভিযোগবিস্তারিত পড়ুন

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

পোশাকশিল্পে অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা

শ্রমিকদের বেতন-ভাতা ও মজুরির দাবিকে হাতিয়ার বানিয়ে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর বিশৃঙ্খলা সৃষ্টিরবিস্তারিত পড়ুন

  • গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি
  • শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি
  • ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম
  • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০