সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে এমপি রবির কুশল বিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেছেন সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের প্রাণপ্রিয় নেতা নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় শহরের পৌরসভার ২নং ওয়ার্ডের ফুড অফিস মোড়, পোষ্ট অফিস মোড় ও সংগীতা সিনেমা হল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন তিনি।

এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বিভিন্ন স্থানে মানুষের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিমিয় করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ২নং ওয়ার্ড শাখার সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দ্বীপ, মো. রবিউল ইসলাম, মো. এরশাদুল ইসলাম জীবন, মো. হোহেল গাজী, মো. ইমান আলী ও পিযুষ মিত্র প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা