সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর আসনে বিএনএম নেতা কামরুজ্জামান বুলুকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান বুলু দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় রবিবার সংগঠনটির জেলা শাখার নেতারাসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

রবিবার(৩ ডিসেম্বর)নিউ আল বারাকা শপিং সেন্টারের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের জেলা শাখার নেতা মো. রেজাউল ইসলাম সোহাগ, শেখ রফিকুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, তৌহিদুর রহমান বাবু, আসাদ ইকবাল খান, মো. আব্দুস সোবহান ও মো. আশিকুর রহমান মো. কামরুজ্জামান বুলুকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত ৩ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে মো. কামরুজ্জামান বুলুর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। সংগঠনের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান বুলু বাংলাদেশ জুয়েলারি সমিতি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এবং নিউ আল বারাকা শপিং সেন্টারের স্বত্ত¡াধিকারী। এছাড়া তিনি ডজন খানেক সামাজিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান বুলু বলেন, বিএনএম গণমানুষের দল।

মানুষের অধিকার ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে দলটি কাজ করে। এছাড়া গণতন্ত্রের বিকাশ ও মানুষের ভোটাধিকারের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন আনতে দলটি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। উন্নয়ন, অগ্রগতি ও শান্তিময় দেশ গড়ার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা