শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহন করেছেন।

সোমবার (২৪ জুন) বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান শামস ইসতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম একসাথে উপজেলা পরিষদে এসে দায়িত্বভার গ্রহন করেন।
উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।
এসময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দয়িত্বগ্রহন অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সদর উপজেলাবাসী যে প্রত্যাশা নিয়ে তাদেরকে উপজেলা পরিষদে পাঠিয়েছেন সেটা বাস্তবায়নে তিনি কাজ করবেন। উপজেলাকে দূর্নীতিমুক্ত, আধুনিক এবং স্মার্ট করতে সবসময় প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।
এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

সদর আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেন, সদর আসনকে উন্নয়ন করতে কে কোন দল করলো এটা না দেখে কাধে কাধ মিলিয়ে কাজ করা হবে। উন্নয়নকে ত্বরান্বিত করতে উপজেলা চেয়ারম্যানসহ সকলকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. শোয়াইব আহমাদ বলেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ একত্রে সমন্বয়ের মাধ্যমে উপজেলার সকল উন্নয়ন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান