বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক এমপি গোলাম রেজার বক্তব্য রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ : গাজী নজরুল

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম এক বিবৃতিতে সাবেক এমপি গোলাম রেজার সাম্প্রতিক বক্তব্যকে ‘ন্যাক্কারজনক মিথ্যাচার’, ‘রাজনৈতিক দেউলিয়াত্ব’ এবং ‘পাগলের প্রলাপ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গাজী নজরুল ইসলাম বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে গোলাম রেজা যে কুরুচিপূর্ণ ও হাস্যকর বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। তিনি দাবি করেন, এসব বক্তব্য অসত্যে পরিপূর্ণ এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি ব্যর্থ প্রয়াস মাত্র।

বিবৃতিতে গোলাম রেজার আচরণের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একজন প্রাক্তন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ অনাকাঙ্ক্ষিত। সস্তা জনপ্রিয়তা অর্জন ও নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই তিনি অন্যের চরিত্রহননে লিপ্ত হয়েছেন বলেও অভিযোগ করেন গাজী নজরুল ইসলাম। তার ভাষায়, এসব বক্তব্য উন্মাদনাপ্রসূত প্রলাপ, যা কেবল ব্যক্তিগত হীনম্মন্যতা ও বিকৃত মানসিকতারই পরিচায়ক।

গাজী নজরুল ইসলাম আরও বলেন, সাতক্ষীরার মাটিতে তার দীর্ঘদিনের রাজনৈতিক স্বচ্ছতা ও জনসেবার গৌরবময় ভূমিকা প্রশ্নবিদ্ধ করতেই একটি পরিকল্পিত ষড়যন্ত্র চালানো হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মিথ্যাচারের মাধ্যমে সত্যকে চাপা দেওয়া সম্ভব নয় এবং যারা জনবিচ্ছিন্ন হয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, সময়মতো জনগণই তাদের জবাব দেবে।

বিবৃতির শেষাংশে তিনি সতর্ক করে জানান, ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার অব্যাহত থাকলে তিনি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে সাধারণ জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল