বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক ২ উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

অন্তর্বর্তী সরকারের সাবেক ২ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় অভিযোগ করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি ও ঘোষণায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তা না হলে কীভাবে খলিলুর রহমান মন্ত্রী হলেন। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান একা নন, তার সঙ্গে আরও কেউ কেউ রয়েছেন। জামায়াতে ইসলামীকে বিরোধী দল থেকে সরকার দলে আসার ক্ষেত্রে তারা বাধা দিয়েছেন।

এ সময় জোর করে হারিয়ে দেওয়ার পরও জামায়াত দেশের স্বার্থে অনেক কষ্টে নির্বাচন মেনে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, রিজওয়ানার কথা প্রমাণ করে তিনি একটি মন্দ কাজের সঙ্গে জড়িত ছিলেন। বিচারিক তদন্তের দাবি জানিয়েছে জামায়াত। গণভোটে জনগণের রায়ে বিপুল ভোটে হ্যাঁ জয়ী হওয়ার পরও জুলাই সনদকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জুলাই সনদকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে দেশের মানুষ তা মানবে না।

সরকারি দল ও বিরোধী দল মিলে সংসদে আলোচনার মাধ্যমে জামায়াত দেশকে এগিয়ে নিতে চায় বলেও জানান জামায়াত সেক্রেটারি।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গেবিস্তারিত পড়ুন

একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’